গ্রামের সহজ-সরল মেয়ে দোলন আক্তার। অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। বাবা মারা যাওয়ার পর মা পারভীন আক্তার ভিক্ষা করে মেয়েকে পড়ালেখা করাতেন। মায়ের স্বপ্ন ছিল মেয়েকে পড়াশোনা করালে সংসারে আর কোন অভাব-অনটন থাকবে না। মায়ের এই স্বপ্ন বাস্তবায়ন করতে দিল না মানুষরূপী কিছু নরপশু। শুক্রবার ভোরে তার স্কুলপড়-য়া মেয়ে দোলনকে নরপশুরা গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামে বসবাসরত মৃত দৌলতউদ্দিন ওরফে দুলু মিয়ার মেয়ে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী দোলন আক্তারকে (১৫) স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই একই এলাকার বখাটে যুবক সুমন মিয়া ও তার সহযোগী ৩/৪ জন উত্ত্যক্ত করত। গ্রাম্য মাদবররা এ নিয়ে দু'তিন দফা সুমন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচার সালিশও করেন।
এদিকে প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও সংসারের উপার্জনের জন্য ভিক্ষা করতে পারভিন বাড়ি থেকে বের হয়ে গেলে পূর্বপরিকল্পিতভাবে বখাটে যুবকরা তার স্কুলপড়-য়া মেয়ে দোলন আক্তারকে বাড়িতে একা পেয়ে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের মা পারভীন আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
No comments:
Post a Comment